Haryana: গ্রামের মধ্যে রাতারাতি খুলে গেল মদের দোকান, স্থানীয় প্রশাসন, সরকারের বিনা অনুমতিতে দেদার বিক্রি হচ্ছিল মদ
দুধের দোকান খোলা হবে বলে জমি কিনেছিল অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি। তারপর সেই জায়গাতে দুধের বদলে বিক্রি হচ্ছে মদ।
দুধের দোকান খোলা হবে বলে জমি কিনেছিল অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি। তারপর সেই জায়গাতে দুধের বদলে বিক্রি হচ্ছে মদ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারি (Rewari) এলাকার গ্রামে। জানা যাচ্ছে, পাশের গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি ওই গ্রামে এসে জমি কেনে। পঞ্চায়েতে তাঁরা জানায় যে এখানে দুধের ব্যবসা করবে। কিন্তু কয়েকদিন বাদে দেখা যায় এখানে দিনরাত মদ বিক্রি হচ্ছে। তারপরেই তাঁরা সরকারের দারস্থ হয়। শনিবার সকাল থেকেই গ্রামের মহিলারা মদের দোকানের সামনে প্রতিবাদ দেখায়। এলাকাবাসীদের দাবি, গ্রামের শিশু, মহিলা সকলে রাস্তায় বেরোয়। আর এরকম জায়গায় বেআইনিভাবে মদের দোকান খোলা হয়েছে। পরে অবশ্য পুলিশ এসে অস্থায়ী দোকানটিতে তালা ঝুলিয়ে যায়।
Rewari, Haryana: "The place where the liquor shop has opened is where the entire village population resides. Women come for walks in the morning and evening. The opening of the liquor shop will spoil the atmosphere. We are surprised that this shop opened without consulting the… pic.twitter.com/3vgWNR74l3
— IANS (@ians_india) August 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 03, 2024 08:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

