ICC World Cup Final 2024: টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে তৈরি হল ২০ ফুটের ব্যাট, দেখুন ভিডিয়ো
বালি দিয়ে ২০ ফুটের ব্যাট তৈরি করেন তিনি। এটি বানাতে ৫০০ টি বল ব্যবহার করেছেন তিনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুদর্শন পট্টনায়কের এই ভাস্কর্যের ছবি।
নয়াদিল্লিঃ প্রায় যে কোনও বিশেষ দিনেই নজর থাকে পুরীর সমুদ্র সৈকতে। কারণটা কমবেশি সকলেরই জানা। কোনও বিশেষ দিন বা ঘটনা উদযাপন করতে পুরীর সমুদ্র সৈকতে নিজের নিপুন দক্ষতায় অপূর্ব সব ভাস্কর্য ফুটিয়ে তোলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক (Sudarshan Pattnaik)। এ বারও তার অন্যথা হল না। ১১ বছর পর দেশে বিশ্বকাপ এসেছে বলে কথা। ভারতের হাতে বিশ্বকাপ উঠতেই পুরীর সৈকতে বালি নিয়ে বসে পড়লেন তিনি। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে তৈরি করে ফেললেন অপূর্ব এক নিদর্শন। বালি দিয়ে ২০ ফুটের ব্যাট তৈরি করেন তিনি। এটি বানাতে ৫০০ টি বল ব্যবহার করেছেন তিনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুদর্শন পট্টনায়কের এই ভাস্কর্যের ছবি।
দেখুন ভিডিয়ো
VIDEO | Renowned sand artist Sudarsan Pattnaik has created a sand sculpture of 20-feet-long bat with 500 balls at Puri beach in Odisha to congratulate the Indian cricket team for winning the ICC T20 World Cup. pic.twitter.com/bCLLx2sgSf
— Press Trust of India (@PTI_News) June 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 30, 2024 04:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

