Chetak Helicopter: যান্ত্রিক ত্রুটির জের, প্রয়াগরাজের কাছে জরুরি অবতরণ বায়ুসেনার চেতক হেলিকপ্টারের

যান্ত্রিক ত্রুটির জেরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে অবস্থি হোলাগাদের কাছে জরুরি অবতরণ করল ভারতীয় বায়ুসেনার চেতক হেলিকপ্টার।

Chetak Helicopter: যান্ত্রিক ত্রুটির জের, প্রয়াগরাজের কাছে জরুরি অবতরণ বায়ুসেনার চেতক হেলিকপ্টারের
প্রতীকী ছবি ( Photo Credits: Wikimedia Commons)

যান্ত্রিক ত্রুটির জেরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের (Prayagraj) কাছে অবস্থি হোলাগাদের (Holagadh) কাছে জরুরি অবতরণ করল ভারতীয় বায়ুসেনার (IAF) চেতক হেলিকপ্টার (Chetak helicopter)।

বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন মতো আজও হেলিকপ্টারটি নিয়ে প্রশিক্ষণে (routine training mission) বেরিয়েছিলেন বায়ুসেনার সদস্যরা। যান্ত্রিক ত্রুটির কারণে সকাল ১০টা ৪০-এর সময় সেটি হোলাগাদে নিরাপদ সতর্কতামূলক অবতরণ (safe precautionary landing) করতে বাধ্য হয়। এর ফলে কেউ জখম হননি। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে নিয়ে হেলিকপ্টারটি ফের নিজের গন্তব্যস্থলে উড়ে যায়। আরও পড়ুন: PM tweet On Mahalaya :মহালয়া উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 14, 2023 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).