Video Shows Cat Carrying Piece Of Meat: মাংসের টুকরো মুখে নিয়ে মন্দিরে ঢুকে পড়ল বেড়াল... অযথা গুজব ছড়াবেন না, আবেদন পুলিশের

Video Shows Cat Carrying Piece Of Meat: মাংসের টুকরো মুখে নিয়ে মন্দিরে ঢুকে পড়ল বেড়াল... অযথা গুজব ছড়াবেন না, আবেদন পুলিশের
Cat Carrying Meat (Photo Credit: X/Screengrab)

মুখে মাংসের (Meat) টুকরো নিয়ে হেঁটে যাচ্ছে বেড়াল (Cat)। হঠাৎ করেই বেড়ালটি মুখে মাংসের টুকরো ধরে নিয়ে মন্দিরের মধ্যে হেঁটে চলে যায়। সিসিটিভি ক্যামেরায় এমনই একট দৃশ্য ধরা পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় হায়দরাবাদের তাপাচাবুত্রা মন্দিরে। মাংসের টুকরো নিয়ে মন্দির চত্ত্বরে প্রবেশের পর বেড়ালটি কোথায় গেল, তা খোঁজার পালা শুরু হয় এরপর। তবে মন্দির সংলগ্ন এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায়, বেড়ালটি হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে যায়, সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই সঙ্গে স্থানীয়রাও ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন বেড়াল মাংসের টুকরো নিয়ে মন্দিরে প্রবেশ করায়। তবে কেউ যাতে বিষয়টি নিয়ে অযথা কোনও গুজব না ছড়ান, সে বিষয়ে একাধিকবার আবেদন করা হয় হায়দরাবাদ (Hyderabad)  পুলিশের (Police) তরফে।

দেখুন সেই সিসিটিভি ফুটেজ, যেখানে মাংসের টুকরো মুখে নিয়ে মন্দিরে প্রবেশ করতে দেখা যায় একটি বেড়ালকে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 13, 2025 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).