Hyderabad Video: রাতের অন্ধকারে হঠাৎ দুলতে শুরু করল চারতলা বাড়ি, ভয়ে জড়োসড় স্থানীয়রা, দেখুন ভিডিয়ো

Hyderabad Video: রাতের অন্ধকারে হঠাৎ দুলতে শুরু করল চারতলা বাড়ি, ভয়ে জড়োসড় স্থানীয়রা, দেখুন ভিডিয়ো
Hyderabad Video (Photo Credit: X/Screengrab)

চারতলা বাড়ি কাত হয়ে পড়ল। রাতের অন্ধকারে ভয়ঙ্করভাবে একটু একটু করে দুলতে শুরু করল চারতলা বাড়ি। শহরের স্থানীয় রাস্তায় এমন ছবি দেখে আতঙ্ক ছড়ায়। চারতলা বাড়িটি কাত হয়ে পড়তেই স্থানীয়দের তা চোখে পড়ে। বাড়িটি কীভাবে হঠাৎ করে কাত হয়ে পড়ল, তা প্রত্যেকের কাছে অজানাই ছিল প্রথমে। এরপর দেখা যায়, ওই চারতলা বাড়ির গায়ে চিড় ধরেছে। বিভিন্ন জায়গায় ফাটলের দাগ স্পষ্ট। যা দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পুলিশ, দমকল বাহিনী এবং পুরসভা হাজির হয়ে যায়। সেই সঙ্গে চলতে শুরু করে উদ্ধার কাজ। ফাটল ধরা চারতলা বাড়িটি ভেঙে পড়লে, তার আঘাতে যাতে কেউ ক্ষতিগ্রস্থ না হন, তার জন্য মঙ্গলে রাতভর উদ্ধারকাজ চলে হায়দরাবাদের (Hyderabad) গাছিবাউলির মাধাপুর এলাকায়। পুলিশ (Police) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উদ্ধার করে। ফাটল ধরা বাড়িটি ভেঙে পড়লে, তার আঘাতে যাতে কারও অনিষ্ট না হয়, তার জন্য জোর কদমে শুরু হয় কাজ।

আরও পড়ুন: Shocking Video: 'যমদূত' কাড়ল খুদের প্রাণ, ৪ বছরের শিশুর মৃত্যু হার্ট অ্যাটাকে, দেখুন ভিডিয়ো

দেখুন কীভাবে দুলতে শুরু করে বাড়িটি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).