Hyderabad:অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাজ ছেড়ে কুলির কাজ, হায়দ্রাবাদে শিক্ষকের অবাক কান্ড
শিক্ষকতার কাজ ছেড়ে দিয়ে স্থানীয় বাজারে কুলির কাজ করত সে ।
একটি ইঞ্জিনিয়ারিং কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তবে ভালো একটা চাকরি থাকলেও কোনভাবেই সন্তুষ্ট ছিলেন না তিনি। তাই পেশা বদলে করতে শুরু করেন কুলির কাজ। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। প্রথমে ভাবা হয়েছিল যে কলেজ থেকে ছুটি নিয়ে তিনি বাড়িতে গেছেন। তবে বাড়িতে খোঁজ নিয়ে দেখা যায় যে তিনি সেখানেও আসেননি।
কিছুদিন অপেক্ষার পর তার পরিবারের পক্ষ থেকে পুলিশে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এবং জানানো হয় যে এর আগে শিক্ষকতার কাজ ছেড়ে দিয়ে সে স্থানীয় বাজারে কুলির কাজ করত।
সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বাজারে খোঁজ শুরু করা হয় এবং কুলির কাজ করা অবস্থাতেই তাকে ধরে ফেলে পুলিশ। ওই যুবককে আটক করে এবং তাকে বাড়ি পৌছে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তিকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করানোর কথা বলা হয়।
#Hyderabad: Unhappy with his personal life, an Assistant Professor at an engineering college became a porter.
After waiting for few days, the family lodged a complaint, police took him into custody & handed him over to his family. The police advised the family to arrange… pic.twitter.com/5geRMmJzSb
— IANS (@ians_india) April 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 19, 2023 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

