Razor Blade Found in Curry at University Hostel: খাবারের ভিতর ঘুরছে ব্লেড, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রবল বিক্ষোভ পড়ুয়াদের

Razor Blade Found in Curry at University Hostel: খাবারের ভিতর ঘুরছে ব্লেড, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রবল বিক্ষোভ পড়ুয়াদের
Razor Blade Found in Curry (Photo Credit: X)

ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড (Razor Blade)। হায়দরাবাদের (Hyderabad) ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের (Osmania University) নিউ গোদাবরী হস্টেলের খাবারে পাওয়া যায় ব্লেড। যে ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। সেই সঙ্গে খাবারে ব্লেড মেলার অভিযোগে প্রতিবাদ শুরু করেন পড়ুয়ারা। ১১ মার্চের ওই ঘটনায় হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন পড়ুয়ারা। এরপরই শুরু হয় প্রতিবাদ। পড়ুয়াদের শান্ত করতে ওই ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়। কী কারণে ওই ধরের ঘটনা ঘটে, সে বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হবে বলে তদন্ত কমিটির তরফে দেওয়া হয় আশ্বাস।

দেখুন হস্টেলের খাবারে মিলল ব্লেড...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 12, 2025 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).