Atal Tunnel Traffic Jam Video: বড়দিনের ছুটিতে ডেস্টিনেশন হিমাচলের পাহাড়, অটল টানেলে রেকর্ড ট্রাফিক জ্যাম, দেখুন ভিডিও

বড়দিনের ছুটিতে সিমলা, কুলু-মানালি সহ হিমাচলপ্রদেশের পাহাড়ে পর্যটকদের ব্যাপক ভিড়

Atal Tunnel Traffic Jam Video: বড়দিনের ছুটিতে ডেস্টিনেশন হিমাচলের পাহাড়, অটল টানেলে রেকর্ড ট্রাফিক জ্যাম, দেখুন ভিডিও
Snowfall at Atal Tunnel in Lahaul Spiti Photo Credit: Twitter@ANI

বড়দিন, বর্ষবরণের ছুটি কাটাতে গোটা ভারত বিশেষ করে দিল্লিবাসি যেন হামলে পড়েছে সিমলা, কুলু-মানালিতে । আর যেখানে ভিড় হয় সেখানে হয় বিপত্তি। সোমবার বড়দিনে হিমাচল প্রদেশের রোতাং লাতে অটল টানেলে রেকর্ড ট্র্যাফিক জ্যাম। হাজার হাজার পর্যটকের ভিড়ে গাড়ির  জ্যাম ঠেলে এগোতে লেগে গেল ঘন্টা তিনেক। এমনটাই জানাচ্ছেন সেখানে যাওয়া পর্যটকরা।

গতকাল থেকেই হিমাচল প্রদেশের সিমলা ও মানালিতে প্রচুর পর্যটক ভিড়় জমিয়েছেন। এদিন সকাল থেকে আরও পর্যটক আসতে শুরু করেন। এর ফলে অটল টানেল ও সিমলা-শঙ্ঘির মধ্যে ট্রাফিক জ্যামও দেখা যায় মারাত্মকভাবে।

এদিন সকাল থেকেই অটল টানেল এর মাধ্যমে হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটনস্থলে যাওয়ার গাড়ির লম্বা লাইন দেখা যায়।

দেখুন ভিডিও

বেলা যতো বাড়তে থাকে লম্বা হতে থাকে ট্রাফিকের লাইন। পাহাড়ি রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবারই একটা লক্ষ্য পাহাড়, হিমাচলের পাহাড়- প্রকৃতি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 25, 2023 06:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).