Heavy Rain In Himachal Pradesh: লাগাতার বৃষ্টি এবং ভূমিধসের জেরে বিপর্যস্ত হিমাচল, বন্ধ বদ্রীনাথ সহ ৭৭ টি রাস্তা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৩৬ টি জেলা

এ দিন মান্ডি জেলার (Mandi District) কাতাউলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫ সেমি। সপ্তাহ জুড়ে হিমাচল প্রদেশে হলুদ সতর্কতা জারি করেছে সে রাজ্যের আবহাওয়া দফতর।

Heavy Rain In Himachal Pradesh: লাগাতার বৃষ্টি এবং ভূমিধসের জেরে বিপর্যস্ত হিমাচল, বন্ধ বদ্রীনাথ সহ ৭৭ টি রাস্তা,  বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৩৬ টি জেলা
ভূমিধসের জেরে বন্ধ বদ্রীনাথ সহ ৭৭ টি রাস্তা (ছবি:ANI)

নয়াদিল্লিঃ ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) এবং ভূমিধসের (Landslide) জেরে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বন্ধ করে দেওয়া হয়েছে ৭৭ টি রাস্তা। যার মধ্যে বেশিরভাগই মাদু জেলায় অবস্থিত। দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন। বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৩৬ টি জেলা। পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত ১৯ টি এলাকা। জিংজিংবারে বন্যার কারণে বন্ধ দরচা থেকে সারচু যাওয়ার রাস্তা। বন্ধ করে দেওয়া হয়েছে বদ্রীনাথ যাওয়ার রাস্তাও। যার ফলে আটকে পড়েছেন বহু পর্যটক। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার প্রবল বৃষ্টির কারণে বন্ধ রাখা হয় ১১৫ টি রাস্তা।

হিমাচল প্রদেশে ভয়াবহ পরিস্থিতি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).