Heatwave in delhi: দিল্লিতে অব্যাহত তাপপ্রবাহ, রেকর্ড বাড়ল বিদ্যুতের চাহিদা
দিল্লির সর্বকালের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদার রেকর্ড ছিল ৭৬৯৫ মেগাওয়াট (২৯ জুন, ২০২২)। টানা চতুর্থ দিনে দিল্লির সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৭০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে প্রথমবারের মতো, দিল্লির সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৮০০০ মেগাওয়াট অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নয়াদিল্লিঃ রাজধানীতে ( Delhi) ক্রমে বেড়েই চলেছে সূর্যের চোখরাঙানি। আর এই চরম তাপপ্রবাহের জেরে দিল্লিতে লাফিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। এসএলডিসি( SLDC)-এর রিপোর্ট অনুসারে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ দিল্লির সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ছিল ৭৭১৭ মেগাওয়াট, যা রাজধানীর ইতিহাসে সর্বোচ্চ। দিল্লির সর্বকালের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদার রেকর্ড ছিল ৭৬৯৫ মেগাওয়াট (২৯ জুন, ২০২২)। টানা চতুর্থ দিনে দিল্লির সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৭০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে প্রথমবারের মতো, দিল্লির সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৮০০০ মেগাওয়াট অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, দিল্লির কয়েকটি এলাকায় তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
The extreme heatwave continues to push Delhi’s power demand northwards. According to the SLDC data, at 15:33 pm today, Delhi’s peak power demand clocked 7717 MW; highest ever in the history of the national capital. Delhi’s all time high peak power demand was recorded on June 29,…
— ANI (@ANI) May 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 21, 2024 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

