Haryana Election Results 2024: আম্বালা ক্যান্ট থেকে বিজেপি প্রার্থী অনিল ভিজ পিছিয়ে প্রায় ১২০০ ভোটে

Haryana Election Results 2024: আম্বালা ক্যান্ট থেকে বিজেপি প্রার্থী অনিল ভিজ পিছিয়ে প্রায় ১২০০ ভোটে
Anil Vij trailing from Ambala Cantt Photo Credit: X@airnewsalerts

হরিয়ানা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে গেলেন মুখ্যমন্ত্রী পদের দাবি জানানো প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী অনিল ভিজ। গত শনিবার বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানায় শাসককে ফেলে কংগ্রেসের উঠে আসার ট্রেন্ড লক্ষ্য করা যায়। সেই সমীক্ষাকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলেন অনিল ভিজ।  রবিবার তিনি মিডিয়াকে বলেছিলেন যে আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে দল জিতলে তিনি তার অভিজ্ঞতা ও বয়সের  জ্যেষ্ঠতার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর পদের জন্য দাবি করবেন। তবে বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিকে দলের মুখ হিসাবে ঘোষণা করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী পদের দাবিদার দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়লেন? এটি শাসক বিজেপির পক্ষে ভাল ইঙ্গিত নয়। সাম্প্রতিক ইসি তথ্য অনুসারে আম্বালা ক্যান্ট থেকে বিজেপি প্রার্থী অনিল ভিজ ২/১৬ রাউন্ড গণনার পরে ১২০০ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন।

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).