Maha Kumbh 2025: প্রয়াগরাজে মহাকুম্ভে হাজির চাবিওয়ালা বাবা, সব তালা খোলে বাবার ২০ কেজি চাবির কৃপায়!
উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাজো সাজো রব। গঙ্গা, যমুনা, অদৃশ্য সরস্বতীর পবিত্র সঙ্গমে মহাকুম্ভের দিকে তাকিয়ে গোটা দুনিয়া।
উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাজো সাজো রব। গঙ্গা, যমুনা, অদৃশ্য সরস্বতীর পবিত্র সঙ্গমে মহাকুম্ভের দিকে তাকিয়ে গোটা দুনিয়া। আগামী ১৩ জানুয়ারি থেকে যোগী রাজ্যের পূণ্যনগরীতে বসছে কুম্ভমেলার আসর। তার আগে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ত, নাগা সন্ন্যাসীরা প্রয়াগরাজে ভিড় করতে শুরু করেছেন। এবারের মহাকুম্ভে নজর কাড়তে চলেছেন 'চাবিওয়ালা বাবা'। হরিশচন্দ্র বিশ্বকর্মা 'কবিরা'নামের এক সন্ন্যাসী প্রয়াগরাজে মহাকুম্ভে এলেন ২০ কেজি সুবিশাল চাবি নিয়ে। মহাকুম্ভে আগত এই চাবিওয়ালা বাবার দাবি, জীবনের যে কোনও সমস্যা যেগুলো তালাবন্দি হয়ে আছে, সেসব খুলে দেবে তার 'চাবি'।
চাবিওয়ালা বাবার মতই নজর কাড়তে চলেছেন ৩২ বছর ধরে স্নান না করা গঙ্গাপুরি মহারাজ। তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি।
দেখুন চাবিওয়ালা বাবাকে
#WATCH | Prayagraj, Uttar Pradesh: 'Chabhi Wale Baba', Harishchandra Vishwakarma 'Kabira' reaches the Maha Kumbh with a 20 kg key pic.twitter.com/3J3nhrIgyV
— ANI (@ANI) January 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 04, 2025 09:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

