Guyana PM Visit To India: ছয় দিনের ভারত সফরে গুয়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস, আজ বৈঠক রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে

আজ সকালে হোটেল তাজ প্যালেসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন।

Guyana PM Visit To India: ছয় দিনের ভারত সফরে গুয়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস, আজ বৈঠক রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে
Mark Phillips India Visit Photo Credit: Twitter@airnews_kolkata

ছয় দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন গুয়ানার (Guyana PM) প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস । তিনি আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)এর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী ও অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার মার্ক ফিলিপস মঙ্গলবার ভারতে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।বিদেশ মন্ত্রকের মতে, প্রধানমন্ত্রী ফিলিপসের ভারত সফর দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ককে আরও জোরদার করবে। আজ সকালে হোটেল তাজ প্যালেসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন।রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাতের পর, ফিলিপস ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখরের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে। আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি এবং আগ্রায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন গুয়ানার প্রধানমন্ত্রী।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 07, 2024 09:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).