Gujrat Flood Situation: পূর্ণা নদীতে জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি গুজরাটে, ভদোদরা থেকে পৌঁছল বিপর্যয় মোকাবিলা টিম (দেখুন ভিডিও)

বুধবার থেকে টানা দিনভর অতি ভারি বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতির সম্মুখীন গুজরাট। রাজ্যের নভসারি এলাকার পূর্ণা নদীর জলস্তর বেড়ে গিয়ে ইতিমধ্যেই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

Gujrat Flood Situation: পূর্ণা নদীতে জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি গুজরাটে, ভদোদরা থেকে পৌঁছল বিপর্যয় মোকাবিলা টিম (দেখুন ভিডিও)
Gujrat Flood Situation Photo Credit- X@

টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে চরম ভোগান্তি একাধিক রাজ্যে। বুধবার থেকে টানা দিনভর অতি ভারি বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতির সম্মুখীন গুজরাট। রাজ্যের নভসারি এলাকার পূর্ণা নদীর জলস্তর বেড়ে গিয়ে ইতিমধ্যেই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। শান্তাদেবী অঞ্চলের ১৫০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানের জন্য ভাদোদরা থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা টিম (SDRF) এর সদস্যদলকে পাঠানো হয়েছে।

একটানা তুমুল বৃষ্টিতে গুজরাটের একাধিক গ্রাম বন্যার কবলে। বৃষ্টিজনিত কারণে শুধুমাত্র এখনও অবধি ন'জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দেখুন ভিডিও-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).