Gujarat Rain: নদীর তলায় ডুবেছে গাড়ি, মাথায় বসে অপেক্ষা স্বামী-স্ত্রীর, দুঘণ্টা পর উদ্ধার
গাড়ির মাথার উপর দিয়ে বইছে জল। ভিতরে থাকা স্বামী-স্ত্রী বাড়ি থেকে কোনরকমে বেরিয়ে গাড়ির মাথায় বসে রয়েছেন।
বৃষ্টি অব্যাহত গুজরাটে। প্রবল বর্ষণে অতিষ্ঠ রাজ্যবাসী। ভাসছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এরই মাঝে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। গুজরাটের সবরকণ্ঠ জেলায় কারল নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। নদী পার করতে গিয়ে কারলের জলে ডুবল গাড়ি। একেবারে জলের তলায় চলে গিয়েছে আস্ত গাড়ি। গাড়ির মাথার উপর দিয়ে বইছে জল। ভিতরে থাকা স্বামী-স্ত্রী বাড়ি থেকে কোনরকমে বেরিয়ে গাড়ির মাথায় বসে রয়েছেন। এইভাবেই প্রায় দুই ঘণ্টা গাড়িতে আটকে ছিলেন দম্পতি। অবশেষ তাঁদের কাছে পৌঁছয় উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর স্বামী-স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জলের তলায় গাড়ি, মাথায় বসে দম্পতি...
#Gujarat’s Sabarkantha district a couple was atop their car for two hours as they got stranded in flood waters, the car was pushed 1.5 kilometers by water @NewsMeter_In @NewsmeterTelugu pic.twitter.com/wU8SFBesXD
— Kaniza Garari (@KanizaGarari) September 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 09, 2024 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

