Gujarat: বিয়ের শোভাযাত্রা বহনকারী বাসে আচমকা লাগল আগুন, জিনিসপত্র ফেলে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলেন যাত্রীরা
যাত্রীরা সঠিক সময়ে বাস খালি করে দেওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসে থাকা বিবাহের অতিথিদের সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে গিয়েছে।
বিয়ের শোভাযাত্রা বহনকারী বাসে আচমকা লেগে গেল আগুন। চলন্ত বাসে আগুন লাগতেই তৎক্ষণাৎ তা থামিয়ে দেন চালক। প্রাণ বাঁচাতে যাত্রীরা যে যার মত বাসের জানলা, দরজা দিয়ে ঝাঁপিয়ে নেমে পড়েন। সোমবার সকালে গুজরাটের (Gujarat) ভাবনগরে রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে আস্ত বাস। যাত্রীরা সঠিক সময়ে বাস খালি করে দেওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসে থাকা বিবাহের অতিথিদের সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। চলছে জ্বলন্ত বাসের আগুন নেভানোর কাজ।
রাস্তার মাঝে দাউদাউ করে চলছে আস্ত বাসঃ
Bhavnagar, Gujarat: A fire broke out in a bus carrying a wedding procession in Bhavnagar. The passengers jumped out to escape, and fortunately, there were no casualties. However, the belongings of the wedding guests in the bus were destroyed in the fire pic.twitter.com/ZquSZYnlr3
— IANS (@ians_india) February 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 17, 2025 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

