Google Doodle on Republic Day: সাদা কালো থেকে রঙিন টিভিতে দেখা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, প্রজাতন্ত্র দিবসে ডুডলের স্মৃতিচারণ
দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময় বদলেছে, বাক্স টিভি থেকে এলইউডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতান্ত্রিক দিবসের প্যারেড দেখেন দর্শকরা।
আজ ভারতের ৭৫তম প্রজাতান্ত্রিক দিবস। আর এই দিনেই ভারতের প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনল গুগল (Google Doodle)। এই দিনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্যারেড (Republic Day 2024)। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময় বদলেছে, বাক্স টিভি থেকে এলইউডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতান্ত্রিক দিবসের প্যারেড দেখেন দর্শকরা। আর এই বদলে যাওয়া বিষয়টিই গুগল ডুডলে তুলে এনেছে গুগল।সাদা কালো টিভির জমানা থেকে রঙিন টিভি হয়ে মোবাইল ফোন- এই পুরো যাত্রাটাই জায়গা পেয়েছে বিশেষ এই ডুডলে (Google Doodle)। আর এই শিল্প যাঁর সৃষ্টি তিনি শিল্পী বৃন্দা জাভেরি (Vrinda Zaveri).
গত বছরও এই দিনে বিশেষ ডুডল সামলে এনেছিল গুগল। সেবার গুজরাতের শিল্পী পার্থ কোঠেকার বিশেষ কাগজ কেটে তৈরি করেছিলেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মুহূর্ত।
From black & white to colorful screens 📺🤳
Times changed, but the pride of watching the parade together remains the same ❤️🇮🇳
Today's #GoogleDoodle wishes everyone a Happy Republic Day & celebrate this historic day through the years 🚀 pic.twitter.com/a94oJiC918
— Google India (@GoogleIndia) January 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 26, 2024 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

