Kanpur: কানপুরে লাইনচ্যুত মালগাড়ি, অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা, দেখুন ভিডিয়ো
ফের লাইনচ্যুত ট্রেন। রবিবাসরীয় দুপুরে কানপুরে ঘটল দুর্ঘটনা। যদিও মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি।
ফের লাইনচ্যুত ট্রেন। রবিবাসরীয় দুপুরে কানপুরে (Kanpur) ঘটল দুর্ঘটনা। যদিও মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার জেরে ওই লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত থাকে রেল চলাচল। জানা যাচ্ছে, এদিন দুপুরে পাঙ্কি এবং মাইঠা স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। টানা বৃষ্টির কারণে এমনিতেই এসসি-১ নামে মালবাহী ট্রেনটি ধীরগতিতে যাচ্ছিল। তারপরেও লাইনচ্যুত হয় বেশ কয়েকটি বগি। যার ফলে আপ ও ডাউন লাইন দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ঘটনাস্থলে পাঙ্কি ধাম পুলিশ পোস্ট, জিআরপি ও রেলকর্মীরা আসেন। কয়েকঘন্টা ধরে চলে উদ্ধারকাজ। বর্তমানে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
দেখুন ভিডিয়ো
Kanpur, Uttar Pradesh: Goods train SC-1 derailed between Panki and Maitha, disrupting both up and down lines. The incident was reported to Panki Dham Police Post, ASC/CNB, and IPF authorities. GRP Control Agra has been informed. SI Rakesh Kumar Meena is overseeing the situation;… pic.twitter.com/RGbwmMg6Uc
— IANS (@ians_india) August 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 24, 2025 09:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

