Pramod Sawant: পথ দুর্ঘটনা দেখে গাড়ি থেকে নামলেন মুখ্যমন্ত্রী! আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেন প্রমোদ সাওয়ান্ত, দেখুন ভিডিও
বর্তমানে লোকসভা প্রচারে ব্যস্ত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। দিনে রাতে সবসময় রাজ্যের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হচ্ছে তাঁকে। বুধবার রাতেও যাচ্ছিলেন তিনি। কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনা দেখে গাড়ি থামিয়ে দেন প্রমোদ সাওয়ান্ত। এদিন তাঁর কনভয় যাচ্ছিল ঘোগোল মারগাঁও (Ghogol Margao) এলাকা থেকে। সেই সময় ওই এলাকায় ঘটে একটি পথ দুর্ঘটনা। যা দেখে গাড়ি থামায় গোয়ার মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্স ডাকেন তিনি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান প্রমোদ।
#WATCH | Goa Chief Minister Pramod Sawant helped an accident victim at Ghogol Margao yesterday.
(Video Source: Goa CM) pic.twitter.com/MFWEkZZKt5
— ANI (@ANI) May 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2024 08:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

