হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হলনা, চলে গেলেন পুনের বিজেপি সাংসদ গিরিশ বাপট। আজ সকালে ১০.৩০টা নাগাদ তাকে দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হলেও জীবনের সঙ্গে তার লড়াই ব্যর্থ হয়। লাইফ সাপোর্টে রাখা হলেও দুপুর ১টা নাগাদ গিরিশ বাপট  শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গত কয়েক মাস ধরে তিনি একটি অসুখের সঙ্গে লড়াই করছিলেন। এই অসুস্থতার মধ্যেই তিনি মারা যান। পুনে এবং গিরিশ বাপটের মধ্যে আলাদা সম্পর্ক ছিল। তাঁর চলে যাওয়ায় পুনে বিজেপির বিরাট ক্ষতি হল।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)