গণেশ চতুর্থীর সবচেয়ে বড় উৎসব পালিত হয় মহারাষ্ট্রে। তাই মুম্বইয়ের অলিতেগলিতে  গণেশ পুজো। তার সঙ্গে পেল্লায় পেল্লায় নামকরা পুজো।মুম্বইয়ের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম জিএসবি সেবা মণ্ডলের পুজো। এখানকার প্রধান আকর্ষণ হল বিশালাকার মূর্তি। এখানে গণপতিকে সাজানো হয় ভারী ভারী গয়না দিয়ে।মুম্বইয়ের সবচেয়ে ধনীপুজো হিসেবে পরিচিত কিংস সার্কেলের এই পুজোয় এ বছর গণেশ মূর্তি  সাজানো হয়েছে ৬৯ কেজি সোনা ও ৩৩৬ কেজি রৌপ্য দিয়ে। জানা গেছে এই গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা করেছে এই পুজো কমিটি। এবং গোটা পুজো উপলক্ষ্যে ৩৬০ কোটির বিমা করিয়েছে জিএসবি সেবা মণ্ডল। বিমাটি সরকারি বিমা সংস্থা নিউ ইন্ডিয়া ইনস্য়ুরেন্স থেকে করানো হয়েছে।

আগামীকাল (১৯ সেপ্টেম্বর) থেকে ২৩সেপ্টেম্বর পর্যন্ত গণপতি বাপ্পা মণ্ডপে ভক্তদের দর্শন দেবেন। দেখুন সেই ছবি-

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)