Rishi Sunak Visits Taj Mahal: ভারত ভ্রমণে এসেছেন ঋষি সুনক, সপরিবারে গেলেন তাজমহল দর্শনে
শনিবার স্ত্রী অক্ষতা মূর্তি, দুই মেয়ে অনুষ্কা, কৃষ্ণা এবং শাশুড়ি তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তিকে নিয়ে ঋষি গেলেন তাজমহল দর্শন। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল ভারতের তাজমহল।
ভারতে এসেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। তবে একা নন। গোটা পরিবার নিয়ে ভারত ভ্রমণে এসেছেন তিনি। শনিবার স্ত্রী অক্ষতা মূর্তি, দুই মেয়ে অনুষ্কা, কৃষ্ণা এবং শাশুড়ি তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তিকে নিয়ে ঋষি গেলেন তাজমহল (Taj Mahal) দর্শন। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল ভারতের তাজমহল। সপরিবারে আগ্রায় গিয়ে তাজমহল দর্শন করলেন প্রাক্তন ব্রিটেন প্রধানমন্ত্রী। ঋষি এবং তাঁর পরিবারের সুরক্ষায় ছিল কড়া নিরাপত্তা। প্রাক্তন ব্রিটেন প্রধানকে দেখে ছবি তোলার জন্যে ভিড় করেন তাজমহল দর্শনে আসা অন্যান্য পর্যটকেরা। যে যার মত ক্যামেরা বের করে ছবি তুলতে থাকেন ঋষির।
সপরিবারে তাজমহল দর্শনে প্রাক্তন ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনকঃ
#WATCH | Agra, Uttar Pradesh: Rishi Sunak, former Prime Minister of the United Kingdom, along with his wife, Akshata Murty and mother-in-law, Sudha Murthy, visited the Taj Mahal, in Agra today pic.twitter.com/ZSjuQax0pL
— ANI (@ANI) February 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2025 10:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

