Maharashtra: সাম্ভাজি মহারাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর গাড়িতে হামলা, গ্রেফতার ২
ছত্রপতি সাম্ভাজি মহারাজের বংশধর নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে হামলা করা হল মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি (শরদ পাওয়ার) নেতা জিতেন্দ্র আওহাদের গাড়িতে।
জানা যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের থানে এলাকায় তাঁর এসইউভি গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে তিন চারজন ব্যক্তি। পরে জানা যায় এরা সকলেই স্বরাজের কর্মী সমর্থক। সূত্রের খবর গতমাসে কোলহাপুুরে ছত্রপতি সাম্ভাজি মহারাজের বংশধর সাম্ভাজি রাজেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যে কারণে তাঁর দলের নেতারা এই আক্রমণ করে। পরে অবশ্য ঘটনাস্থলে ডোংরি থানা থেকে পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তরা হল অঙ্কিশ কদম এবং ধনঞ্জয় যাদব। অন্যদিকে এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদের কোনও চোট লাগেনি বলে খবর।
Sharad Pawar faction leader and former minister Jitendra Awhad's car was attacked; Dongri police registered a case against two people. According to information received from Dongri police, a case has been registered against two people, Ankrish Kadam and Dhananjay Jadhav, under…
— ANI (@ANI) August 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 10:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

