VS Achuthanandan Passed Away: প্রয়াত ১০১ বছরের বর্ষীয়ান সিপিআইএম নেতা ভিএস অচ্যুতানন্দন, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া
প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা (CPIM Leader) ভি এস অচ্যুতানন্দন (VS Achuthanandan)। সিপিআইএম নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Kerala CM) মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। বর্ষীয়ান সিপিআইএম নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। ভি এস অচ্যুতানন্দনের মৃত্যুর খবর পেতেই তাঁকে শ্রদ্ধা জানাতে যান কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। সেই কে এন বেণুগোপাল-সহ দলের একাধিক নেতা অচ্যুতানন্দের মৃত্যুর খবর পেতেই হাসপাতালে চলে যান। গত ২৩ জুন হৃদরোগে আক্রান্ত হন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ত্রিবান্দ্রামের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই বেসরকারি হাসপাতালেই চলছিল ভি এস অচ্যুতানন্দনের চিকিৎসা। তবে হাসপাতালে ভর্তি হওয়ার এক মাস অতিক্রান্ত হওয়ার আগেই বর্ষীয়ান সিপিআইএম নেতার মৃত্যুর খবর মেলে।
প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী...
We salute Comrade V.S. Achuthanandan—an architect of Kerala’s progressive journey, a voice of the voiceless, and a lifelong champion of the working class. pic.twitter.com/yMoKchefMa
— CPI(M) Kerala (@CPIMKerala) July 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 21, 2025 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

