Flight Delay Due To Fog: ঘন কুয়াশায় ঢেকে রাজধানী দিল্লি, দেরিতে ছাড়বে শতাধিক বিমান

দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দেশীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১২০টি বিমান ঠিক সময়ে টেক অফ বা ল্যান্ড করতে পারবেনা

Flight Delay Due To Fog: ঘন কুয়াশায় ঢেকে রাজধানী দিল্লি, দেরিতে ছাড়বে শতাধিক বিমান
Flight Delay due to fog Photo Credit: Twitter@ANI

ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি-সহ উত্তর ভারত। দৃশ্যমানতা কম থাকায় উড়তে পারেনি অসংখ্য বিমান। দিল্লি বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম (FIDS) এর তথ্য অনুসারে দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দেশীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১২০টি বিমান ঠিক সময়ে টেক অফ বা ল্যান্ড করতে পারবেনা।

বিমানবন্দর সূত্রে খবর, ২১টি অভ্যন্তরীণ বিমানের অবতরণ, ১৬টি অভ্যন্তরীণ বিমানের টেক অফ, ১৩টি আন্তর্জাতিক বিমানের টেক অফ এবং ৩টি আন্তর্জাতিক বিমানের অবতরণ সময়সূচি সহ মোট ৫৩টি ফ্লাইট কুয়াশা এবং অন্যান্য অপারেশনাল কারণে দিল্লি বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে।

 শুধু বিমান পরিষেবাই নয় ব্যহত হয়েছে রেল পরিষেবাও। ট্রেন না পেয়ে যাত্রীদের কাটাতে হয়েছে প্ল্যাটফর্মে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2024 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).