Fire In Delhi: ফের দিল্লিতে অগ্নিকাণ্ড, ফ্ল্যাটে আগুন, ঝলসে গেল একটি প্রাণ
আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল বাহিনী (Fire Brigade)। সেই ফ্ল্যাট (Flat) থেকে উদ্ধার করা হয়েছে ৪০ বছরের মহিলার ঝলসে যাওয়া দেহ। ফ্ল্যাটে উপস্থিত এসি থেকে ফ্রিজ পুড়ে ছাই সব।
নয়াদিল্লিঃ বিগত বেশকিছু দিন ধরে দিল্লিতে বেড়েই চলেছে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। যা বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তরপূর্ব দিল্লির ডিডিএ-এর একটি ফ্ল্যাটে। আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল বাহিনী (Fire Service)। সেই ফ্ল্যাট (Flat) থেকে উদ্ধার করা হয়েছে ৪০ বছরের মহিলার ঝলসে যাওয়া দেহ। ফ্ল্যাটে উপস্থিত এসি থেকে ফ্রিজ পুড়ে ছাই সব। দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ বলেন, "আমাদের কাছে সোমবার দুপুর ৩.১৫ নাগাদ ফোন আসে। জানতে পারি ডিডিএ-এর একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে ২ ঘণ্টা সময় লাগে। ফ্ল্যাট থেকে একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।"
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
STORY | Woman suffocates to death after fire breaks out in DDA flat in northeast Delhi
READ: https://t.co/czJXy4USld
VIDEO : pic.twitter.com/LgUcjXwTvL
— Press Trust of India (@PTI_News) June 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 08:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

