Fire At Girls Hostel Video: দাউ দাউ করে জ্বলছে গার্লস হস্টেল, ব্যালকনি থেকে প্রাণ ভয়ে ঝাঁপ দিচ্ছেন ছাত্রীরা, দেখুন
দাউ দাউ করে জ্বলছে গোটা বাড়ি। জ্বলন্ত বাড়ি থেকে লাফ দিয়ে নামছেন তরুণীরা। প্রাণের ভয়ে উঁচু বাড়ির ব্যালকনি থেকে নীচে ঝাঁপ দিতে শুরু করেন ছাত্রীরা। এবার এমনই একটি ভয়াবহ ভিডিয়ো সামনে এল নয়ডা (Noida) থেকে। যেখানে একটি গার্লস হস্টেল (Girls Hostel) বা মেয়েদের হস্টেলে আগুন ধরে যায়। দাউ দাউ করে ওই হস্টেলটি জ্বলতে শুরু করে। বাইরের এসি থেকে আগুন যখন হস্টেলের ভিতরের জিনিসপত্র গ্রাস করতে শুরু করে, সেই সময় প্রাণ ভয়ে ব্যালকনি থেকে ছাত্রীদের নীচে নামতে দেখা যায়। ঘরের পোশাক পরে কোনওক্রমে ছাত্রীদের দেখা যায় প্রাণ বাঁচাতে। আগুন থেকে প্রাণ বাঁচাতে ব্যালকনি থেকে একের পর একজনকে ঝাঁপ দিয়ে নীচে নামতে দেখা যায়।
দেখুন নয়ডার গার্লস হস্টেল কীভাবে জ্বলছে...
#Fire breaks out at a #girls' #hostel in #GreaterNoida. Students jumped to safety, but one girl slipped and injured her leg. pic.twitter.com/TKeZU50RIq
— Akashdeep Singh (@akashgill78) March 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

