Budget 2024-25: চূড়ান্ত পর্যায়ে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট, অধিবেশন শুরুর আগে হালুয়া উৎসবে মন্ত্রক সদস্যদের মিষ্টিমুখ করালেন অর্থমন্ত্রী

ঙ্গলবার আয়োজন করা হল হালুয়া অনুষ্ঠানের। বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়কে চিহ্নিত করে এই হালুয়া অনুষ্ঠান।

Budget 2024-25: চূড়ান্ত পর্যায়ে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট, অধিবেশন শুরুর আগে হালুয়া উৎসবে মন্ত্রক সদস্যদের মিষ্টিমুখ করালেন অর্থমন্ত্রী
Halwa Ceremony ahead of Budget 2024-25 (Photo Credits: X)

২২ জুলাই থেকে শুরু হবে বাজেট অধিবেশন। তার আগে মঙ্গলবার আয়োজন করা হল হালুয়া অনুষ্ঠানের (Halwa Ceremony 2024)। বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়কে চিহ্নিত করে এই হালুয়া অনুষ্ঠান। দিল্লির নর্থ ব্লকে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়কে চিহ্নিত করে সম্পন্ন হল এই প্রথাগত অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রকের সদস্যরা। হালুয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman )। মন্ত্রক সদস্যদের নিজের হাতে হালুয়া পরিবেশন করে মিষ্টিমুখ করালেন অর্থমন্ত্রী।

হালুয়া উৎসব... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 07:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).