Farooq Abdullah Leaves INDI Alliance: ইন্ডিয়া জোটে বড় ধাক্কা, জম্মু ও কাশ্মীরে একাই লড়বে ফারুক আবদুল্লার ন্যাশানাল কনফারেন্স (দেখুন ভিডিও)
সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে ন্যাশানাল কনফারেন্স নেতা বলেন- “আসন ভাগাভাগি নিয়ে বলতে চাই, ন্যাশনাল কনফারেন্স এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা নিজেদের শক্তিতেই লড়তে চাই।
জম্মু ও কাশ্মীরে ধাক্কা খেল ইন্ডিয়া জোট। সম্প্রতি ফারুক আবদুল্লা জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তাঁর দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এমনকি জম্মু ও কাশ্মীরের অপর দল পিডিপির সঙ্গেও জোট বাঁধার সম্ভাবনা নেই ন্যাশনাল কনফারেন্স দলের। তবে কি এন ডি এ -র দরজা খোলা রাখতেই তাঁর এই সিদ্ধান্ত? সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে ন্যাশানাল কনফারেন্স নেতা বলেন- “আসন ভাগাভাগি নিয়ে বলতে চাই, ন্যাশনাল কনফারেন্স এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা নিজেদের শক্তিতেই লড়তে চাই। কোনও রাজনৈতিক দলের সঙ্গেই জোট করতে চাই না। ভবিষ্যতে এনডিএ-তেও যোগ দিতে পারি, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।”
#WATCH | Srinagar: On elections in J&K and seat sharing, National Conference Chief Farooq Abdullah says, "I think that elections in both states will be held with the Parliamentary elections. As far as seat sharing is concerned, NC will contest alone and there's no doubt about… pic.twitter.com/e2pLpX3YVB
— ANI (@ANI) February 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2024 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

