EPFO: সারা দেশে চালু হয়ে গেল কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন এর কেন্দ্রীয় পেনশন প্রদান ব্যবস্থা, ৬৮ লাখ পেনশনার পেয়েছেন সুবিধা

EPFO: সারা দেশে চালু হয়ে গেল কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন এর কেন্দ্রীয় পেনশন প্রদান ব্যবস্থা, ৬৮ লাখ পেনশনার পেয়েছেন সুবিধা
Photo Credits: PTI

কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (EPFO)-র কেন্দ্রীয় পেনশন প্রদান ব্যবস্থা এখন সারা দেশে সম্পূর্ণভাবে চালু হয়েছে। গত বছর ডিসেম্বরে ইপিএফও-র সমস্ত আঞ্চলিক দফতরে ১২২-টি পেনশন প্রদান কেন্দ্র থেকে ৬৮-টি লক্ষেরও বেশি পেনশনভোগীকে ১ হাজার ৫৭০ কোটি টাকার পেনশন প্রদান করা হয়। শ্রম ও কর্মসংস্থান দফতরের মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, অত্যাধুনিক এই ব্যবস্হার ফলে প্রত্যেক পেনশনভোগী দেশের সমস্ত জায়গায় যেকোন ব্যাঙ্ক থেকে নির্ঝঞ্ঝাটে পেনশন তুলতে পারবেন। এরফলে পেনশন প্রদান প্রক্রিয়াও সহজতর হবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 04, 2025 04:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).