Bihar Assembly Election 2025: আগামী মাসেই বিহারে যাবে নির্বাচন কমিশন, রয়েছে ভোটের নির্ঘন্ট প্রকাশের সম্ভাবনা

হাতে আর বেশি সময় নেই। সম্ভবত নভেম্বরের মধ্যেই বিহারে নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Bihar Assembly Election 2025: আগামী মাসেই বিহারে যাবে নির্বাচন কমিশন, রয়েছে ভোটের নির্ঘন্ট প্রকাশের সম্ভাবনা
Photo Credits: Twitter

হাতে আর বেশি সময় নেই। সম্ভবত নভেম্বরের মধ্যেই বিহারে নির্বাচন (Bihar Assembly Election 2025) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৪-৫ অক্টোবর বিহার সফরে আসতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রস্তুতি নিয়ে পর্যালোচনাও হবে রাজ্যে প্রশাসনিক আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। তার আগে ৩ অক্টোবর দ্বারকার IIIDEM-এ বিহার নির্বাচন নিয়ে একটি বৈঠক করতে পারে নির্বাচন কমিশন। সম্ভবত, ছটপুজো মিটলেই বিহারে বিধানসভা নির্বাচন হতে পারে।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 27, 2025 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).