Election Commission of India MCC: আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে সময় লাগবে কম, নতুন অ্যাপ চালু নির্বাচন কমিশনের

Election Commission of India MCC: আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে সময় লাগবে কম, নতুন অ্যাপ চালু নির্বাচন কমিশনের
CVIGIL App (Photo Credit: X@DDNewslive)

নির্বাচন কমিশন (Election Commission of India) বলেছে, দেশের নাগরিক ও রাজনৈতিক দলগুলি এখন থেকে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানানোর জন্যে ECINET platform-এ সি ভিজিল অ্যাপ (C-Vigil App) ব্যাবহার করতে পারবেন। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, একটি অভিযোগ মনিটরিং ব্যাবস্থা ও চালু করেছে। এর নম্বর হল ১৯৫০। এর মাধ্যমে যে কোন ব্যক্তি অথবা রাজনৈতিক দল , জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন। কমিশন সূত্রে জানা গেছে, বিহার বিধানসভা নির্বাচন ও ৮ টি বিধানসভা আসনের উপ নির্বাচনের জন্যে সি ভিজিল অ্যাপ এর মাধ্যমে এ পর্যন্ত ৬৫০ টি আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৬৪৯ টি অভিযোগের ই নিষ্পত্তি হয়েছে। ৬১২ টি অভিযোগের মীমাংসা হয়েছে ১০০ মিনিটের মধ্যে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 22, 2025 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).