Eknath Shinde: কিছুটা সুস্থ হতেই মুম্বইয়ের পথে একনাথ শিন্ডে, গ্রামের বাড়ি ছাড়ার আগে গেলেন সাতারার জননী দেবী মন্দির দর্শনে
কিছুটা সুস্থ হতেই রবিবার মুম্বই ফিরছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তবে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাতারার জননী দেবী মন্দির দর্শনে গেলেন তিনি।
শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde )। রাতেই তিনি রওনা দিয়েছিলেন তাঁর গ্রামের বাড়ি সাতারায় (Satara)। জ্বর এবং শ্বাসনালীর সংক্রমণের জেরে শিন্ডে অসুস্থ হয়েছিলেন বলেই জানা গিয়েছে। মহারাষ্ট্রের পরিস্থিতি এখন টালমাটাল। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী (Maharashtra CM) কে হবেন সেই নিয়ে জোট এখনও অব্যাহত। তাই কিছুটা সুস্থ হতেই রবিবার মুম্বই ফিরছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তবে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাতারার জননী দেবী মন্দির দর্শনে গেলেন তিনি।
সাতারার জননী দেবী মন্দির দর্শনে শিন্ডে...
#WATCH | Maharashtra caretaker CM Eknath Shinde arrived at Janani Devi temple in Satara pic.twitter.com/zBSM1PvR9q
— ANI (@ANI) December 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 01, 2024 02:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

