Eid ul Fitr2024 In Bangladesh: আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশে পালিত হচ্ছে ঈদ, উৎসবে বাড়তি মাত্রা ৬দিনের ছুটি

Eid ul Fitr2024 In Bangladesh:  আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশে পালিত হচ্ছে ঈদ, উৎসবে বাড়তি মাত্রা ৬দিনের ছুটি
Eid on Bangladesh Photo Credit: Twitter@airnewsalerts

এক মাস রোজার পর আনন্দের বার্তা নিয়ে বাংলাদেশে এল মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ। আজ সকাল থেকেই বাংলাদেশে আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে ঈদ উল ফিতর (Eid ul Fitr 2024) উদযাপিত হচ্ছে। জাতীয় ঈদগাহ ময়দানসহ ঢাকার বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ হাজার হাজার মানুষ অংশ নেন। সকাল থেকেই বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান- “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।”

এবার বাংলাদেশে ঈদ ও বাংলা নববর্ষ মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি, প্রথমবারের মত ছয় দিনের ছুটি উৎসবে বাড়তি মাত্রা দিয়েছে বাংলাদেশবাসীকে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 11, 2024 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).