Ebola Virus In Soft Drinks?: কোকা কোলা, সেভেন আপ, পেপসি এবং অন্যান্য ঠান্ডা পানীয়তে ইবোলা ভাইরাস, ফ্যাক্ট চেক করে সত্য প্রকাশ করল পিআইবি (দেখুন টুইট)
ভারত সরকারের নাম করে পাঠানো ভাইরাল বার্তায় লেখা আছে- কর্তৃপক্ষ লোকেদের ঠান্ডা পানীয় পান না করার জন্য সতর্ক করেছে কারণ কোম্পানির একজন কর্মী এতে ইবোলা নামক বিপজ্জনক ভাইরাসের দূষিত রক্ত মিশিয়ে দিয়েছে।
একটি ভাইরাল বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হয়েছে যে মাজা, কোকা-কোলা (Coca Cola), সেভেন আপ(7UP) থাম্বস আপ (Thumbs Up) পেপসি(Pepsi), স্প্রাইট (Sprite) ইত্যাদির মতো কোল্ড ড্রিংক ব্র্যান্ডগুলি ইবোলা ভাইরাসে দূষিত৷ ভারত সরকারের নাম করে পাঠানো ভাইরাল বার্তায় লেখা আছে- কর্তৃপক্ষ লোকেদের ঠান্ডা পানীয় পান না করার জন্য সতর্ক করেছে কারণ কোম্পানির একজন কর্মী এতে ইবোলা নামক বিপজ্জনক ভাইরাসের দূষিত রক্ত মিশিয়ে দিয়েছে।স্থানীয় বেসরকারী চ্যানেলে এই খবর প্রচারিত হয়েছে বলেও লেখা হয়েছে সেই বার্তায়।
পিআইবি ফ্যাক্ট চেক বলেছে যে উপরের দাবি করা বার্তাটি জাল। পিআইবি বলেছে, সরকার এমন কোনো পরামর্শ জারি করেনি! টুইট বার্তায় পিআইবি কি বলছে দেখে নিন-
A message is doing the rounds on social media claiming that the Government of India has advised citizens to avoid cold drinks for a few days as they are contaminated with the Ebola virus.#PIBFactCheck:
❌This message is #fake
✅ @MoHFW_INDIA has issued no such advisory! pic.twitter.com/472K6L1L9n
— PIB Fact Check (@PIBFactCheck) June 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 30, 2023 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

