Earthquake In Turkey: পুরীর সমুদ্র সৈকতে তুরস্কে ভূমিকম্পের নিহতদের শ্রদ্ধায় বালি স্থাপত্য সুদর্শন পট্টনায়কের (দেখুন সেই ছবি)
ভারত থেকে ত্রাণ সামগ্রী সহ বিপর্যয় মোকাবিলা টিম ইতিমধ্যেই পৌছে গেছে তুরস্কে। ভারতের বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক একটি স্থাপত্য তৈরি করেছেন পুরীর সমুদ্র সৈকতে,যেখানে লেখা আছে- ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বাঁচাতে হাত বাড়ান।
গত সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। যখন ভূমিকম্পটি হয়, তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়ে ছিল। যার ফলে প্রাণ বাঁচানোর আগেই তারা বহুতলের নিচে আটকে পড়ে। ইতিমধ্যেই তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। তুরস্কে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯১। সিরিয়ায় ২ হাজার ৯৯২ জন। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত নিহত ১৫ হাজার ৩৮৩ জন। গোটা বিশ্ব এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। ভারত থেকে ত্রাণ সামগ্রী সহ বিপর্যয় মোকাবিলা টিম ইতিমধ্যেই পৌছে গেছে তুরস্কে। ভারতের বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক একটি স্থাপত্য তৈরি করেছেন পুরীর সমুদ্র সৈকতে,যেখানে লেখা আছে- ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বাঁচাতে হাত বাড়ান। দেখুন সেই ছবি-
My SandArt with message "Join Hands to Save The #Earthquake Victims" at Puri beach in India. #TurkeySyriaEarthquake pic.twitter.com/xtnHEUjBVD
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

