DY Chandrachud:'ইয়া ইয়া কী কথা?' শুনানিকালে আইনজীবীর ভাষায় মেজাজ হারালেন চন্দ্রচূড়
২০১৮ সালের একটি মামলার শুনানি চলাকালীন মেজাজ হারান বিচারপতি। কোর্টে এই ধরনের ভাষা ব্যবহারের তীব্র বিরোধিতা করেন তিনি।
নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টে(Supreme Court) শুনানি চলালাকীন ভাষা নিয়ে আইনজীবীকে কড়া বার্তা দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়(CJI DY Chandrachud)। বিচারপতির প্রশ্নের উত্তরে 'ইয়া, ইয়া' বলায় কার্যত বিরক্ত হন চন্দ্রচূড়। আইনজীবীকে মনে করিয়ে দেন এটা কফিশপ নয়। ২০১৮ সালের একটি মামলার শুনানি চলাকালীন মেজাজ হারান বিচারপতি। কোর্টে এই ধরনের ভাষা ব্যবহারের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, "ইয়া ইয়া আবার কী কথা? এটা কফিশপ নয়। এখানে এই ধরনের ভাষা ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না।"
শুনানিকালে আইনজীবীর ভাষায় মেজাজ হারালেন চন্দ্রচূড়
CJI DY Chandrachud takes exception to a party-in-person saying "Ya".
"Don't say Ya Ya Ya. Say Yes. This is not a Coffee Shop. This is a Court. I am a little allergic to people saying Ya."#SupremeCourt pic.twitter.com/mFJo642Os1
— Live Law (@LiveLawIndia) September 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 30, 2024 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

