Heavy Rain In Himachal Pradesh: প্রকৃতির রোষানলে হিমাচল, অব্যাহত দুর্যোগ, মৃতের সংখ্যা বেড়ে ৩০০
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, হিমাচলের প্রায় ১১ টি জেলায় ধ্বংসলীলা চালিয়েছে বৃষ্টি।
নয়াদিল্লিঃ বর্ষার (Monsoon) অতিবৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। জুন মাস থেকে এক নাগাড়ে বৃষ্টি। সেই সঙ্গেই ভূমিধস ও হড়পা বানের কবলে পাহাড়ে ঘেরা উত্তর ভারতের এই রাজ্যে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত জুন মাস থেকে হিমাচলে বিপর্যয়ের কারণে এখনও পর্যন্ত ৩০০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ১৫৫ জনের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। হড়পা বানে মৃত্যু হয়েছে ৯ জনের। আর বাকি ১৭ জনের মৃত্যু হয়েছে বন্যায়। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, হিমাচলের প্রায় ১১ টি জেলায় ধ্বংসলীলা চালিয়েছে বৃষ্টি।
প্রকৃতির রোষানলে হিমাচল, অব্যাহত দুর্যোগ, মৃতের সংখ্যা বেড়ে ৩০০
Himachal Pradesh: 482 roads, 941 power transformers, 95 water schemes hit; death toll rises to 298https://t.co/ZWewb2Avp9
— Hindustan Times (@htTweets) August 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 25, 2025 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

