Pune: কর্তব্যরত পুলিশ কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাচ, চড়, মদ্যপ ব্যক্তির কাণ্ডে হুলুস্থুল
অন ডিউটি পুলিশ কর্মীকে অভব্য ভাষায় গালিগালাচ করা, গায়ে হাত তোলা- কোন কিছুই বাদ রাখলেন না মাতাল যুবক।
ভরা রাস্তার মাঝে কর্তব্যরত পুলিশ কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাচ, টেনে চড় কষাতে দেখা গেল এক মদ্যপ ব্যক্তিকে। মহারাষ্ট্রের (Maharashtra) পুনে জেলার মাগারপাট্টায় এক পুলিশ কর্মীর উপর চড়াও হলেন এক ব্যক্তি। অন ডিউটি পুলিশ কর্মীকে অভব্য ভাষায় গালিগালাচ করা, গায়ে হাত তোলা- কোন কিছুই বাদ রাখলেন না মাতাল যুবক। রাস্তার মাঝে যুবকের এমন কাণ্ড দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। মদ্যপ যুবকের কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন এলাকাবাসী। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।
মদ্যপ যুবকের কাণ্ড দেখুনঃ
ℙ𝕌ℕ𝔼 | A shocking incident occurred in Pune's Magarpatta area on Saturday evening, where an intoxicated youth physically assaulted an on-duty traffic police officer. The accused, reportedly under the influence of alcohol, was creating a ruckus on the road when the officer… pic.twitter.com/KWdwg3AcAF
— ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚 (@Rajmajiofficial) January 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

