Prayagraj: বন্ধ গাড়ির ভিতর থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ

শরীরে বিষাক্ত কিছু ইনজেক্ট করেই আত্মঘাতী হয়েছেন এই ডাক্তারি পড়ুয়া, এমনটাই পুলিশের প্রাথামিক অনুমান।

Prayagraj: বন্ধ গাড়ির ভিতর থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ
প্রতীকী ছবি (Photo Credit: File)

নয়াদিল্লিঃ বেশকিছু দিন ধরেই ভিড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছলেন। কারও সঙ্গে সেভাবে কথাও বলতেন না। গ্রাস করেছিল অবসাদ(Depression)। এ বার বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার হল বছর ২৮-এর ডাক্তারি পড়ুয়ার(Medical Student) মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা(Suicide)। গাড়ির ভিতরেই পাওয়া গিয়েছে বিষাক্ত ওষুধের সিরিঞ্জ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মৃতের নাম কার্তিকেয় শ্রীবাস্তব। উত্তরাখণ্ডের বাসিন্দা। স্বরূপ নেহরু মেডিক্য়াল কলেজের সার্জারি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া ছিলেন তিনি। গোটা একদিন তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তারপর গাড়ির মধ্যে পড়ুয়ার মৃতদেহ দেখে হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে মতয়নাতদন্তের জন্য পাঠায়। শরীরে বিষাক্ত কিছু ইনজেক্ট করেই আত্মঘাতী হয়েছেন এই ডাক্তারি পড়ুয়া, এমনটাই পুলিশের প্রাথামিক অনুমান।

 বন্ধ গাড়ির ভিতর থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 5251 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).