Mahakumbh 2025: মঙ্গল সকাল থেকে মহাকুম্ভে ভিড়ের ছবি, শুরু পুণ্য স্নান
পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত পবিত্র ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন ৫২ কোটি পুণ্যার্থী।
নয়াদিল্লিঃ মঙ্গল সকাল থেকেই মহাকুম্ভে(Mahakumbh 2025) ভিড়ের ছবি। ভোররাত থেকে সঙ্গম ঘাটে জড়ো হয়েছেন শয় শয় পুণ্যার্থী। ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে পুণ্য স্নান। দলে দলে ত্রিবেণী (Triveni Sangam) ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। সঙ্গমে ডুব দিয়ে কেউ-কেউ সোজা চলে যাচ্ছেন হনুমান মন্দিরে পুজো দিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের ভিড় আরও অনেকটাই বাড়ার আশঙ্কা। প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে এই মেলার আসর। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন পর্যন্ত। ১৪৪ বছর পর মহাকুম্ভ যোগ, তাই এবারের কুম্ভ নিয়ে বাড়তি নজর রয়েছে। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত পবিত্র ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন ৫২ কোটি পুণ্যার্থী।
মঙ্গল সকাল থেকে মহাকুম্ভে ভিড়ের ছবি, শুরু পুণ্য স্নান
#WATCH | Prayagraj | Devotees continue to arrive at Maha Kumbh Mela Kshetra to take a holy dip at Triveni Sangam
Over 52 crore devotees have taken a holy dip in the first 35 days of the 45-day-long #MahaKumbh2025, the world's largest human gathering. pic.twitter.com/EilWZV0KW0
— ANI (@ANI) February 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

