Ram Mandir Anniversary 2025: প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি, রামলালার দর্শন নিতে অযোধ্যার রাম মন্দিরে সকাল থেকে ভক্তের ঢল

১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী তিন দিন ব্যাপী চলবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তির উদযাপন। সেজে উঠেছে রাম মন্দির চত্বর। রকমারি আলো, ফুলে সেজে নববধূর বেশ নিয়েছে রাম মন্দির।

Ram Mandir Anniversary 2025: প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি, রামলালার দর্শন নিতে অযোধ্যার রাম মন্দিরে সকাল থেকে ভক্তের ঢল
Ram Mandir Anniversary 2025 (Photo Credits: ANI)

দেখতে দেখতে চোখের সামনে এক বছর অতিক্রান্ত। উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhya) নির্মিত রাম মন্দিরে (Ram Mandir) রামলালার অভিষেকের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল আয়োজন করা হয়েছে। ১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী তিন দিন ব্যাপী চলবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তির উদযাপন। সেজে উঠেছে রাম মন্দির চত্বর। রকমারি আলো, ফুলে সেজে নববধূর বেশ নিয়েছে রাম মন্দির। এই শুভক্ষণ উপলক্ষ্যে রামলালার (Ram Lalla) দর্শন নিতে অযোধ্যার রাম মন্দিরে নেমেছে ভক্তের ঢল। শনিবার, ১১ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে সাত সকাল থেকে মন্দিরে ঝাঁকে ঝাঁকে ভক্তের আনাগোনা শুরু হয়েছে।

রাম মন্দিরে ভক্তের ঢল...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 1875 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).