Delhi Weather Update: দিল্লিতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, হালকা বৃষ্টিতে কাটল দূষণের চাদর ( দেখুন ছবি ও ভিডিও)

গত কয়েক দিনে বেশ কয়েকবার ‘এয়ার ইন ডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই দিল্লিতে বিপদসীমার ৪০০ অঙ্ক পার করেছে। যার ফলে সরকার, পরিবেশবিদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করছিল।

Delhi Weather Update: দিল্লিতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, হালকা বৃষ্টিতে কাটল দূষণের চাদর ( দেখুন ছবি ও ভিডিও)
Clear sky of Delhi Photo Credit: Twitter@ANI

দূষণের চাদর সরিয়ে শুক্রবার সকালে দিল্লিতে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। গতকাল  রাতভর বৃষ্টি বায়ু দূষণ থেকে দিল্লিবাসীদের স্বস্তি এনে দিয়েছে। গত কয়েকদিন ধরে দিল্লির দূষণ উদ্বেগ বাড়াতে শুরু করেছিল। গত কয়েক দিনে বেশ কয়েকবার ‘এয়ার ইন ডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই দিল্লিতে বিপদসীমার ৪০০ অঙ্ক পার করেছে। যার ফলে সরকার, পরিবেশবিদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করছিল। এই পরিস্থিতি থেকে রেহাইয়ের উপায় খুঁজতে দিল্লি সরকার  ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনাও করেছিল। তবে তাঁর আগেই আচমকা  এই বৃষ্টি স্বস্তি দিয়েছে দিল্লিবাসীদের।

নাগরিকরা তাই নীল আকাশের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করছেন সকাল থেকেই।

Clear sun after days. Enjoy till the clear blue sky lasts! #pollution #delhiNCR #AirQuality pic.twitter.com/WzxuQdNj7q

দ্বারকা সেক্টর-3

জিয়া সারাই, মুনিরকা এবং আউটার রিং রোড থেকে ড্রোন ভিজ্যুয়াল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 10:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).