Delhi: অবিরাম বৃষ্টি আর হাথনিকুন্ডের জল ছাড়ার প্রভাবে ফুঁসছে যমুনা, সকাল ৯টায় ছুঁয়ে গেল ২০৮.৪০ মিটারের সীমা (দেখুন ভিডিও)

অবিরাম বৃষ্টিপাত এবং হাথনিকুন্ড ব্যারাজ থেকে জল ছাড়ার পর যমুনা নদীর জলস্তর বেড়েছে বলে জানিয়েছে প্রশাসন। আজ সকাল ৯টা নাগাদ পুরানো রেল সেতুর কাছে যমুনার জলস্তর মাপা হয়েছে।

Delhi: অবিরাম বৃষ্টি আর হাথনিকুন্ডের জল ছাড়ার প্রভাবে ফুঁসছে যমুনা, সকাল ৯টায় ছুঁয়ে গেল ২০৮.৪০ মিটারের সীমা (দেখুন ভিডিও)
Water Level rise of Yamuna Photo Credit: Twitter@ANI

টানা ভারী বৃষ্টির জেরে জলের তলায় রাজধানী দিল্লি।  গত ৪১ বছরের রেকর্ড ভেঙে বিপদসীমা স্পর্শ করেছ যমুনার জল। যমুনার জল ২০৬ মিটার স্পর্শ করলে আশপাশের নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লিতে। সেখানে যমুনার জল বয়ে চলেছে ২০৮ মিটারের বিপদসীমার ওপরে।

অবিরাম বৃষ্টিপাত এবং  হাথনিকুন্ড ব্যারাজ থেকে জল ছাড়ার পর যমুনা নদীর জলস্তর বেড়েছে বলে জানিয়েছে প্রশাসন। আজ সকাল ৯টা নাগাদ পুরানো রেল সেতুর কাছে যমুনার জলস্তর মাপা হয়েছে।যেখানে দেখা যায়  যমুনা নদীর জলস্তর বিপদের চিহ্ন অতিক্রম করেছে। এই মুহুর্তে জলস্তর বইছে ২০৮.৪০ মিটারের উর্দ্ধসীমা দিয়ে। দেখুন সেই ছবি-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 14, 2023 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).