Delhi Rain: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রাস্তার জলে ভাসছে গাড়ি, ট্রাক, দেখুন ভিডিয়ো

প্রাক বর্ষার বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তবে এরপর কী হবে? দিল্লিবাসীর কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ।

Delhi Rain: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রাস্তার জলে ভাসছে গাড়ি, ট্রাক, দেখুন ভিডিয়ো
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি (ছবি:ANI)

নয়াদিল্লিঃ তাপপ্রবাহ (Heat Wave) থেকে স্বস্তি মিললেও, রাতভর বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত দিল্লি। জলমগ্ন দিল্লির (Delhi)  বেশকিছু এলাকা। ব্যাহত যান চলাচল। কিছু-কিছু এলাকায় বুক সমান জল। রাস্তায় ভাসছে গাড়ি (Car)। ট্রাক। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে সে সব ভিডিয়ো (Video)। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে জলের স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি, কোথাও আবার ব্রীজের জলে ডুবেছে গাড়ি। প্রাক বর্ষার বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তবে এরপর কী হবে? দিল্লিবাসীর কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। দুমড়ে মুচড়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়ি। ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 08:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).