Delhi Pollution: জাতীয় রাজধানীর দূষণ অব্যাহত, শনির সাত সকালে দিল্লি ঢাকল 'স্মগের' চাদরে

শুক্রবারই দেশের শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা দিল্লি এবং সংলগ্ন এনসিআর-এ (NCR) চালু থাকবে জিআরএপি-৪।

Delhi Pollution: জাতীয় রাজধানীর দূষণ অব্যাহত, শনির সাত সকালে দিল্লি ঢাকল 'স্মগের' চাদরে
Delhi Air Pollution (Photo Credits: ANI)

দিল্লির বায়ু দূষণ (Delhi Air Pollution) একই ভাবে অব্যাহত। পরিস্থিতির কোন উন্নতি নেই। জাতীয় রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে দিল্লির আম আদমি পার্টির (AAP) সরকার ভুরুভুরি প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হলে দূষণের মাত্রা বাস্তবে এমন বাঁধন ছাড়া হত না। শুক্রবারই দেশের শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা দিল্লি এবং সংলগ্ন এনসিআর-এ (NCR) চালু থাকবে জিআরএপি-৪ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪)। শনির সকাল হতেই 'স্মগের' চাদরে ঢেকে গিয়েছে রাজধানী শহর। বিষাক্ত ফেনায় আবৃত হয়েছে যমুনার (Yamuna River) উপরিস্তর। দিল্লির কালিন্দি কুঞ্জের চিত্র ধরা পড়েছে সংবাদ সংস্থা এএনআই-এর ক্যামেরায়।

দিল্লির কালিন্দি কুঞ্জের চিত্র দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).