Delhi : দিল্লিতে হিন্দু সেনার তরফে মুছে দেওয়া হল বাবর রোডের নাম, পরিবর্তে অযোধ্যা মার্গ করার দাবি সংগঠনের
৮ জানুয়ারী দিল্লি মিউনিসিপ্যাল কমিশনে হিন্দু সেনার পক্ষ থেকে একটি আবেদন করা হয় যেখানে বাবর রোডের নাম বদল করে অযোধ্যা মার্গের নাম রাখার দাবি জানানো হয়
রাম মন্দির উদ্বোধনের ২ দিন আগেই দিল্লিতে মুছে ফেলা হল বাবর রোডের নাম। দিল্লির বাংলা মার্কেটের কাছে বাবর রোডে যে চিহ্ন ছিল তা মুছে ফেলা হয়েছে বলে জানা গেছে।
এর পরিবর্তে অযোধ্যা মার্গ নামে একটি পোস্টার লাগানো হয়েছে। যা নতুন করে সৃষ্টি করেছে বিতর্কের। যদিও এই বিষয়ে কারোর পক্ষ থেকে কোন ধরনের কোন অভিযোগ জানানো হয়নি বলে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৮ জানুয়ারী দিল্লি মিউনিসিপ্যাল কমিশনে হিন্দু সেনার পক্ষ থেকে একটি আবেদন করা হয় যেখানে বাবর রোডের নাম বদল করে অযোধ্যা মার্গের নাম রাখার দাবি জানানো হয়।
হিন্দু সেনার প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্তা মুঘল শাসকের বিরুদ্ধে ভারতীয়দের ওপর অত্যাচারের অভিযোগ তুলেছেন।
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সেজে উঠেছে অযোধ্যা কিন্তু তার পাশপাশি বেশ কিছু সংগঠনের উগ্র মনোভাবও উঠে আসছে যার মধ্যে অন্যতম ঘটনা হল জোর পূর্বক রাস্তার নামকরন করা।
Hindu Sena defaces #BabarRoad signage in #Delhi ahead of #RamTemple consecration
Read: https://t.co/biDHh1rZZX pic.twitter.com/1TDpEPsnxh
— IANS (@ians_india) January 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 20, 2024 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

