Delhi Blast Update: রাজধানীতে বিস্ফোরণের জেরে বন্ধ লালকেল্লা, অনির্দিষ্টকালের জন্য তালা মেট্রো স্টেশনে

Delhi Blast Update: রাজধানীতে বিস্ফোরণের জেরে বন্ধ লালকেল্লা, অনির্দিষ্টকালের জন্য তালা মেট্রো স্টেশনে
Lal Quila Metro Station Closed (Photo Credit: X@ANI)

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের জেরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হল লালকেল্লা মেট্রো স্টেশন। গত ১০ তারিখ বিস্ফোরণের পরে নিরাপত্তার স্বার্থে আজ ১৩ নভেম্বর পর্যন্ত লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি বন্ধ রাখা হয়েছিল লালকেল্লার নিকটবর্তী মেট্রো স্টেশন এবং চাঁদনি চক মার্কেটও। আজ সকালে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লালকেল্লা স্টেশন বন্ধের কথা জানায়।তবে দিল্লির অন্যান্য মেট্রো স্টেশনগুলিতে পরিষেবা স্বাভাবিক আছে।

 

সোমবার সন্ধ্যার বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। আহত অন্তত ২৬। এর পর থেকেই রাজধানী মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 13, 2025 09:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).