Dehradun Kuttu Flour Inident: দেরাদুনে আটার খাবার খেয়ে বেশ কয়েকজন অসুস্থ, হাসপাতালে গেলেন পুষ্কর সিং ধামি
উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে কুট্টু বা বাজরা-র আটা খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য করোনেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার অজয় সিং নিশ্চিত করেছেন যে দেরাদুনের বিভিন্ন দোকান এবং গুদাম থেকে ওই কুট্টুর আটা কেনা হয়েছিল। তবে শহরের বিকাশ নগর, প্যাটেল নগর এবং কোতোয়ালির মতো এলাকায় যারা আটা কিনেছিলেন তাদের এর সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত কুটটুর আটা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ সকালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং করোনেশন হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালে ভর্তি রোগীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন-' আটা সাহারানপুর থেকে সরবরাহ করা হয়েছিল, এবং ডিলারের দোকান সিল করে দেওয়া হয়েছে। বাকি সব জায়গায় যেখানে আটা সরবরাহ করা হয়েছিল, সেখানে নোটিশ দেওয়া হয়েছে। যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সকলেরই এখানে ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত চলছে। তিনি আরো বলেছেন যে এই ঘটনার পিছনে যারা দায়ী তাঁদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami says "The flour was supplied from Saharanpur. The dealer's shop has been sealed. A notice has been given to all the other places where the flour was supplied. We have informed the Saharanpur administration regarding the same. People who… https://t.co/ErPIG8iVGl pic.twitter.com/QXerrAgJhu
— ANI (@ANI) March 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2025 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

