Death Due To Lightning: ওড়িশায় বজ্রপাতের বলি ৫, আহত ২, চার লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর
বজ্রপাতের জেরে ঘটনাস্থলেই তিনজন মারা(Dead) যান এবং অপর দুইজন আহত হন। এ ছাড়া বালাঙ্গির জেলার চাউলবাঞ্জি গ্রামের সূর্যকান্তি খারসেল (৪০)এবং তাঁর ১৮ বছরের ছেলের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লিঃ বুধবার ওড়িশার(Odisha) বারগড় ও বালাঙ্গির জেলায় বজ্রপাতে (Lightning)পাঁচজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় গ্রামের কাছে একটি বটগাছের নীচে আশ্রয় নিয়েছিলেন বরগড় জেলার দেওয়ানডিহি গ্রামের সুখদেব বাঞ্চর (৫৮),নিরোজ কুম্ভর (২৫) এবং ধনুর্জ্য নায়ক (৪৫)। বজ্রপাতের জেরে ঘটনাস্থলেই তিনজন মারা(Dead) যান এবং অপর দুইজন আহত হন। এ ছাড়া বালাঙ্গির জেলার চাউলবাঞ্জি গ্রামের সূর্যকান্তি খারসেল (৪০)এবং তাঁর ১৮ বছরের ছেলের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ব্জ্রপাতের সময় মাঠে কাজ করছিলেন তাঁরা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi) মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এ ছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন।
Lightning Kills 5 In A Day In Odisha, Rs 4 Lakh Compensation Announced https://t.co/ayebqNbh4D pic.twitter.com/KLUXHiDPLQ
— NDTV News feed (@ndtvfeed) June 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 27, 2024 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

